• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীর বাউফলে বিএনপির শোভাযাত্রায় পুলিশি বাঁধা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১৯:১৮ অপরাহ্ণ
পটুয়াখালীর বাউফলে বিএনপির শোভাযাত্রায় পুলিশি বাঁধা
সংবাদটি শেয়ার করুন...

বাউফল প্রতিনিধি:

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফল পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পুলিশি বাঁধায় পন্ড হয়েছে। বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে হাসপাতাল সড়কের অস্থায়ী দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করলে পুলিশি বাঁধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হন।

সূত্র জানায়, বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পৌর বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাউফল পৌরসভা শাখা বিএনপির সভাপতি মো. হুমায়ন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদার।

আলোচনাসভা ও দোয়ামাহফিল শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হলে পুলিশ এতে বাধা দেয়। তখন সড়কের ওপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল দিতে থাকে। এসময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতন্ডাায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে ফিরে যেতে বাধ্য হন।