‘নৌকায় ভোট দেওয়ায়’ হিন্দু পরিবারের উপর হামলার অভিযোগ
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২২, ১৭:৫১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার অপরাধে হিন্দুদের ঘর-বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ তিনটি হিন্দু পরিবারের।
গতকাল বুধবার (৭সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠি গ্রামের হিন্দু পাড়ায় এ হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্থ হিন্দুরা জানান, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তারা নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহিম ফারুকের সমর্থক ছিলেন ও নৌকা মার্কায় ভোট দেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চশমা মার্কার প্রার্থী এস.এম মহসিন বিজয়ী হন। বুধবার সকালে বিজয়ী চেয়ারম্যানের সমার্থকরা তাদেরকে এলাকা ছাড়া হুমকি দেন।
হামলার শিকার কল্পনা রাণী (৪০) বলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চালানো হয়েছে। তিনটি ঘর কুপিয়েছে। আগামী চার বছরের জন্য এলাকা ছাড়ার হুমকি দিয়ে গেছে। এলাকা না ছাড়লে ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এই গ্রামের মধ্যে আর কোন হিন্দু পরিবার নেই। এখন স্বামী সন্তান নিয়ে সব সময় ভয়ে উৎণ্ঠের মধ্যে থাকি। নমিতা রাণী (৩০) বলেন,‘ নৌকার ভোট দেওয়ার অপরাধে আমার স্বামী পলাতক। শিশু সন্তান নিয়ে ভয়ের মধ্যে দিন কাটছে।’