• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক হাবুলকে জাপার কারণ দর্শানোর নোটিশ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২২, ১৮:৪০ অপরাহ্ণ
অধ্যাপক হাবুলকে জাপার কারণ দর্শানোর নোটিশ

দখিনের সময় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-হাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশে পার্টির বরিশাল জেলার বর্ধিত সভা বানচালে ইন্ধন যোগানোর অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার(২৮ সেপ্টেম্বর) প্রদত্ত এ নোটিশে স্বাক্ষর করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘গত ২৩ সেপ্টেম্বর ২০২২ জাতীয় পার্টির বরিশাল জেলার বর্ধিত সভা স্থানীয় কীর্তনখোলা কমিউনিটি সেন্টারে দলীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি ও শফিকুল ইসলাম সেন্টু’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আপনি সভাস্থলের নিচ তলায় অবস্থান করেন সভা বানচাল করার জন্য ইন্ধন যোগান দেন এবং আপনার অনুসারীরা মিটিং- এর ব্যানার ছিড়ে ফেলা, সভা স্থলের পরিবেশ নষ্ট করার কাজে জড়িত থাকার অভিযোগ এসেছে। উপরোক্ত কাজ কেন দলীয় শৃঙ্খলার পরিপন্থি হবে না এবং উক্ত কাজের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করা হলো।’