• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারা অনির্বাচিত সরকার দেখতে চায়: ওবায়দুল কাদের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২, ১৫:৪৮ অপরাহ্ণ
তারা অনির্বাচিত সরকার দেখতে চায়: ওবায়দুল কাদের

দখিনের সময় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেছেন, এখন সংবিধান বিরোধী বক্তব্য যারা দিচ্ছে তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায়।  গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ শনিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেন, অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার দেখতে চায় বলেই বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য প্রদান করছে, আর জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছে’, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশিমতো চলে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক জিয়াউর রহমান ও এরশাদ ব্যক্তিগত প্রয়োজনে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল। সংবিধানের সেসব সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করছে। এখন সেই জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নেই।