• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নিয়ে মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছে: গয়েশ্বর

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১০, ২০২৩, ১৪:১৮ অপরাহ্ণ
খালেদা জিয়াকে নিয়ে মন্ত্রীরা বিভ্রান্তি ছড়াচ্ছে: গয়েশ্বর
দখিনের সময় ডেস্ক:
গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আইনমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ওনাদের এত দরদি হওয়ার কিছু নেই। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।বেগম  জিয়া নিঃশর্ত মুক্তি পাবেন, কারণ তিনি নির্দোষ।
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এম-ট্যাব) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার(১০ র্মাচ) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন,  মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার দেশে নাকি বিদেশে চিকিৎসা নেবেন -এটা তার একান্তই নিজস্ব ব্যাপার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা একেক সময় একেক কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ওনাদের এত দরদি হওয়ার কিছু নেই। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা যা দেখে তা লিখতে পারেন না।