• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশে সিনেমার শুটিং-এ রকেটে করে পাঠানো হচ্ছে রুশ অভিনেত্রী এবং পরিচালককে

দখিনের সময়
প্রকাশিত মে ১৪, ২০২১, ২১:২৩ অপরাহ্ণ
মহাকাশে সিনেমার শুটিং-এ রকেটে করে পাঠানো হচ্ছে রুশ অভিনেত্রী এবং পরিচালককে

দখিনের সময় ডেক্স:

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে সিনেমা শুটিং করতে রাশিয়া একজন খ্যাতনামা অভিনেত্রী এবং একজন পুরস্কার-বিজয়ী চলচ্চিত্র নির্দেশককে মনোনীত করেছে। ইউলিয়া পেরেসিল্ড এবং ক্লিম শিপেঙ্কো আগামী ৫ই অক্টোবর বাইকানুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি রুশ রকেটে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তারা যে ছবির ওপর কাজ করছেন তার নাম দেয়া হয়েছে ‘চ্যালেঞ্জ’।

রাশিয়ার রসকসমস মহাকাশ সংস্থা বলছে, সাধারণ মানুষের জন্য যে মহাশূন্যের দরোজা খুলে যাচ্ছে তারা সেটাই দেখাতে চাইছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং হলিউড তারকা টম ক্রুজও আইএসএস-এ ছবির শুটিং করার পরিকল্পনা করছেন। তবে তাদের ছবির ঘোষণাটি গত বছর দেয়া হলেও কখন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তাদের শুটিং চলবে তা এখনও জানা যায়নি।

মনে করা হচ্ছে, টম ক্রুজের সাথে ঐ মহাশূন্য ভ্রমণে থাকবেন চলচ্চিত্র পরিচালক ডাগ লিমান। নাসা বলছে, ইলন মাস্কের রকেট প্রতিষ্ঠান স্পেস-এক্স একাজে জড়িত থাকবে।রসকসমস বৃহস্পতিবার ফিল্ম শুটিং-এর ঘোষণা করার পর থেকেই আলোচনা চলছে, তারকাদের মহাশূন্যে পাঠাতে রাশিয়া এবং আমেরিকার মধ্যে এক নতুন প্রতিযোগিতা শুরু হলো।