• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকে ‘অ্যান্টি-সেক্স বেড’

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২২, ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ণ
টোকিও অলিম্পিকে ‘অ্যান্টি-সেক্স বেড’

????????? ?????????? ??? ??????? ?????? '???????? ????? ???'

দখিনের সময় ডেস্ক:

টোকিও অলিম্পিকে যোগদানকারী প্রতিযোগীদের শোবার জন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেওয়া হচ্ছে। প্রতিযোগীরা যাতে বিছানায় যৌন সম্পর্ক করতে না পারে সেজন্য কার্ডবোর্ডের তৈরি বিছানা দেওয়া হচ্ছে। বিছানাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজনের বেশি মানুষের ভারে তা ভেঙে পড়বে। খবর: বিবিস।

বিছানা প্রস্তুতকারকরা জানিয়েছেন, তাদের তৈরি এই বিছানা ২০০ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে। ২০১৬-র অলিম্পিকে কোনো প্রতিযোগীর ওজন এর চেয়ে বেশি ছিল না। টিম যুক্তরাষ্ট্রের পল শিলিমো সামাজিক মাধ্যমে মজা করে লেখেন, এই বিছানাগুলোর আসল বার্তা ‘অ্যাথলেটরা যেন পরস্পরের সাথে খুব বেশি ঘনিষ্ঠ না হন’।

এ ঘটনা এতটাই ছড়িয়েছে এবং হৈচৈ শুরু হয়েছে যে, আয়ারল্যান্ড অলিম্পিক দলের ২১ বছর বয়সী অ্যাথলেট রিস ম্যাকক্লেনাঘান এ ঘটনা সত্যি কিনা তা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি তার নিজের বিছানার ওপর লাফান এবং তার ভিডিও ছবি তোলেন। তিনি বলেন, লাফালাফিতে তার বিছানা ভেঙে পড়েনি অর্থাৎ হঠাৎ অতিরিক্ত নড়াচড়ায় বিছানা ভাঙছে না। তিনি বলেন, বিছানাগুলো যৌন সংসর্গ ঠেকানোর জন্য তৈরি হয়েছে- এ খবর ভুয়া।