1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট এআই ও উন্নত পারফরম্যান্স নিয়ে বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১৮ এলটিই

dokhinersomoy
October 27, 2026 4:13 pm
Link Copied!

দেশের বাজারে নিজেদের জনপ্রিয় গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ১৮ এলটিই এনেছে স্যামসাং বাংলাদেশ। উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগিতা ও আধুনিক সব এআই ফিচার সম্বলিত ফোনটি পাওয়া যাচ্ছে সকল স্যামসাং অনুমোদিত স্টোরে।

গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে মসৃণ ও সমতল নকশার বডি, যার ফলে ফোনটি হাতে ধরে ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সাথে। এতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চির এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করার সময় উজ্জ্বল রং ও মসৃণ অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তোলা ও ভিডিও কলের জন্য সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

দৈনন্দিন কাজ সহজ করতে গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে একাধিক এআই এজেন্ট ব্যবহারের সুবিধা। এতে আরও আছে সার্কেল টু সার্চ ৩.০-এর উন্নত সংস্করণ। অনলাইনে কোনো ছবি, গান বা লেখা চোখে পড়লে সেটি স্ক্রিনে সার্কেল বা বৃত্ত এঁকে চিহ্নিত করেই খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য আলাদা স্ক্রিনে যেতে হবে না।

ফোনটির নকশার পাশাপাশি স্থায়িত্বের দিকেও গুরুত্ব দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ১৮ এলটিইতে রয়েছে আইপি৬৪ রেটিং, যা ফোনটিকে পানি ও ধুলা থেকে সুরক্ষা দেয়। দৈনন্দিন ব্যবহারে পানির ছিটা ও ধুলার পাশাপাশি অনিচ্ছাকৃত ছোটখাটো ধাক্কা থেকে ফোনটি সুরক্ষিত রাখতে এ ব্যবস্থা সহায়ক।

সফটওয়্যারের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি সুবিধা দিচ্ছে ফোনটি। গ্যালাক্সি এ১৮ এলটিইতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপগ্রেড দেবে স্যামসাং। এ ছাড়া ব্যবহারকারীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এতে রয়েছে স্যামসাং নক্স ভল্ট। এটি একটি স্বতন্ত্র হার্ডওয়্যারভিত্তিক নিরাপত্তাব্যবস্থা, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় কাজ করে।

লাইট ব্লু, ব্ল্যাক ও সিলভার—এ তিন রঙে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ১৮ এলটিই। দেশের সকল অনুমোদিত স্যামসাং স্টোরে পাওয়া যাবে এটি।