• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে হাসপাতাল- ক্লিনিকের তথ্য দেয়ার নির্দেশ: স্বাস্থ্য অধিদপ্তর

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০, ২৩:০৫ অপরাহ্ণ
কাল থেকে হাসপাতাল- ক্লিনিকের তথ্য দেয়ার নির্দেশ: স্বাস্থ্য অধিদপ্তর
দখিনের সময় ডেস্ক ॥
আগামীকালের মধ্যে সারা দেশের সব অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তথ্য দিতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই তালিকা ধরে এ মাসেই অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি আরও জানান, অনুসন্ধানে সারা দেশের সকল অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তথ্য চাওয়া হয়েছে। এজন্য জরুরি বৈঠক করে একটি কমিটিও করে দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একারপক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয় জানিয়ে প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক।
এর আগে, গেল আগস্ট মাসে দেশের সকল লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের হালনাগাদ তথ্য চেয়ে সব বিভাগীয় পরিচালক ও জেলা সিভিল সার্জনদের চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে তাদের লাইসেন্স নবায়নের জন্য ২৩ আগস্ট সময় বেঁধে দেয় অধিদপ্তর।