• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সংশোধন করে এইচএসসির ফল ২৮ জানুয়ারীর মধ্যে

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১, ১৯:১৯ অপরাহ্ণ
আইন সংশোধন করে এইচএসসির ফল ২৮ জানুয়ারীর মধ্যে

স্টাফ রিপোর্টার:

পরীক্ষা ছাড়া এইচএসসির ফল দিতে আইনের সংশোধন হচ্ছে। সোমবার(১১ জানুয়ারী) মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অধ্যাদেশ জারি নয় বরং আইনের সংশোধনের অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানিয়েছেন।১৮ই জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে সেখানে উপস্থাপন এবং পাশের পর ফল প্রকাশ করা হবে।

সংসদের প্রথম অধিবেষণে উত্থাপন করে , দুই তিন দিনের মধ্যে আইন করে তারপর ২৫-২৬ তারিখে, ম্যাক্সিমাম ২৮ তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়া যায় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নতুন সংশোধনীর ফলে দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নিতে সক্ষম না হলে, মূল্যায়ন বা ফলাফল দেয়ার বিধান যুক্ত হয়েছে। ১৭টি শিক্ষা বোর্ডের ২০২০ সালে প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে। এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষার ফল আগামী ২৮শে জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে জানানো হয়েছিল, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।

গত ৭ই অক্টোবর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে, এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষামন্ত্রী বলেছিলেন, এক্ষেত্রে এসএসসি ও সমমানের পাঠ্যসূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর সমন্বয়কৃত মূল্যায়ন করে একটি গ্রেড নির্ধারণ করা হবে। ডিসেম্বরের শেষ দিকে শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছিলেন, এইচএসসি বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার।