• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের লক্ষ্য একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা:  মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩, ১৯:২৭ অপরাহ্ণ
সরকারের লক্ষ্য একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা:  মির্জা ফখরুল
দখিনের সময় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে জোর করে ক্ষমতায় থাকতে হচ্ছে। আজ বুধবার( ১১ জানুয়ারী) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন,  এই সরকারের লক্ষ্য একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করা। এই সরকারকে সরিয়ে দিতে দেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আসুন আমরা আবার জেগে উঠি, একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। এ সময় ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভায় মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
এর আগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।