• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইব্রিডদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে: ওবায়দুল কাদের

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৪, ২০২৩, ২২:৪৪ অপরাহ্ণ
হাইব্রিডদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে: ওবায়দুল কাদের
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে হাইব্রিড ঢুকে গেছে, এদের কবল থেকে দলকে রক্ষা করতে হবে। আজ শনিবার (৪ মার্চ) বিকেলে কাজীর দেউরীতে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেতুমন্ত্রী।
সদ্য প্রয়াত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদের স্মরণে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন,  আমাদের সদ্য প্রয়াত জননেতা মোসলেম উদ্দীন দলের ভিতরে ঢুকে পড়া হাইব্রিডদের নিয়ে ভাবতেন। আমি চাই এই হাইব্রিডদের কাছে দল কখনো যাতে আত্মসমর্পণ না করে। দলের ঐক্য আমাদের একমাত্র ভিত্তি। এই ঐক্য প্রতিষ্ঠায় পারস্পারিক ভুল বোঝাবোঝি পরিহার করতে হবে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমাদের বিরুদ্ধে একটি চরম অপশক্তি দাড়িয়ে আছে, যারা বাংলাদেশকে ও বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের আরেকটি ’৭১ ছাড়া আর কোনো পথ নেই।