• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আলোচনাসভা অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ১৯:৪৬ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বিশ্বগণমাধ্যম দিবস উপলক্ষে আজ সোমবার (৩ মে) বরিশাল রিপোর্টার্স ইউনিটি এক অলোচনা সভার আয়োজন কর। ইউনিটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। বক্তব্য রাখেন ইউনিটির সহ-সভাপতি গাজী শাহরিয়াজ, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি নজরুল বিশ্বাস পেশাদারিত্ব এবং সাংবাদিকদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের ঐক্য যেমন জরুরী তেমনই বিচেনায় নেয়া প্রয়োজন কার সঙ্গেহ ঐক্য হবে। সাংবাদিক পরিচয় ধারণ করে যারা সাংবাতিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দিতে বলে, তাদের সঙ্গে তো ঐক্য হয় না! নজরুল বিশ্বাস ঐক্যের উপর গুরুত্বারোপ করে বলেন, তা না হলে আমরা মুক্ত গণমাধ্যম পাবো না। ৫৪ ধারা বাতিলের দাবী জানান সাংবাদিক নেতা নজরুল বিশ্বাস।