1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

উৎপাদন খরচ বেশি ফসলের দাম কম, বিপাকে ছোট কৃষক

dokhinersomoy
November 22, 2026 3:20 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও ফসলের দাম কম থাকায় কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন ছোট কৃষকেরা। নওগাঁর পাঁচ বিঘা জমিতে চাষ করে সংসার চালাতে না পেরে দুই বছর আগে কৃষিকাজ ছেড়ে দেন জামাল হোসেন। এখন আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজারে মুদি দোকান চালান তিনি। নিজের জমি বর্গাচাষিদের কাছে ইজারা দিয়েছেন।
বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, আলুতে সপ্তম এবং পাট উৎপাদনে প্রথম হলেও কৃষকের আয় বাড়ছে না। উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও কম খামারমূল্য কৃষকের লাভ কমিয়ে দিচ্ছে। কৃষি দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১১ শতাংশ অবদান রাখে এবং ৪৫ শতাংশ কর্মীর সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করে। কৃষকের এভাবে পেশা পরিবর্তন খাদ্যনিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, কৃষিপ্রধান জেলা নওগাঁয় গত এক দশকে প্রায় ১১ হাজার হেক্টর আবাদি জমি কমেছে। জেলার ১২ শতাংশ ক্ষুদ্র কৃষক ব্যাটারিচালিত ভ্যান চালাচ্ছেন, ২০ শতাংশ কৃষিশ্রমিক হয়েছেন, ১৫ শতাংশ মৌসুমি রিকশাচালক এবং ২৬ শতাংশ ছোট ব্যবসায় যুক্ত হয়েছেন। লক্ষ্মীপুরের ফজলু মিয়াও কৃষিকাজ ছেড়ে এখন গবাদিপশুর দালালি করেন। তাঁর মতে, ফসল বিক্রি করে চাষের খরচ ওঠে না। শ্রমিকের সংকট ও বেশি মজুরিও কৃষিকাজকে কঠিন করে তুলেছে।