• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২২, ২০:২৪ অপরাহ্ণ
ভোলায় অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

 গাজী মো. তাহেরুল আলম:

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভোলা জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, (লালমোহন সার্কেল) কে বাগেরহাট জেলায় বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বদলীজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) এর বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন, অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ভোলা, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।