• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ দিনের অবরোধ শেষে আবার আবার শুরু হলো মাছ ধরা, নদী-সাগরে জেলেরা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ণ
২২ দিনের অবরোধ শেষে আবার আবার শুরু হলো মাছ ধরা, নদী-সাগরে জেলেরা

দখিনের সময় ডেক্স:

ইলিশের প্রজনন এলাকায় গত ১৪ই অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের অবরোধ শেষে সাগরে ছুটেছেন  জেলেরা। নদীতে মাছ ধরছেন জেলেরা। প্রায় এক মাস অলস সময় কাটানোর পর বুধবার মধ্য রাতের পরই সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। ফিশিং ট্রলারে বরফ আর প্রয়োজনীয় জিনিসপত্র বোঝাই করা নিয়েই ব্যস্ততা কেটেছে জেলেদের।

তবে সকল জেলেরা একসময়ে বরফ না পাওয়ায় আগামী ৩-৪ দিন ধরেই তারা পর্যায়ক্রমে সাগরে যাবেন।  দীর্ঘ সময় পর মাছ ধরার উপর অবরোধ উঠে যাওয়ায় খুশি জেলেরা। আর আগামী এক সপ্তাহের মধ্যেই সাগর থেকে মাছ ধরে ফিরতে পারবেন বলে আশা তাদের। তবে বর্ষা মৌসুমে আশানুরুপ মাছ না পাওয়ায় অনেকটা দুশ্চিন্তাও রয়েছে তাদের। এরপরও পর্যাপ্ত মাছ পাবেন এই আশাতেই অবরোধ শেষে সাগরে ছুটছেন তারা।