• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২১, ২২:৩১ অপরাহ্ণ
স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই ব্যর্থ হয়েছে, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেক্স:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭২ সালের এই দিনে আমাদের মহান নেতা তাঁর প্রাণের বাংলাদেশিদের বুকে ফিরে এসেছিলেন। কিন্তু এর তিন বছর পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রোববার বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে আলোচনা সভায় এ কতা বরৈন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলনের পর থেকে বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়। বঙ্গবন্ধু যেখানেই গেছেন, সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। আবার তিনি জামিন পেয়েছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য কাজ করতেন বলেই শাসকরা বারবার তাকে জেলে পাঠিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। স্বাধীন রাষ্ট্র পরিচালনার সব নির্দেশনা ছিলো জাতির জনকের ৭ মার্চের ভাষণে। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে তিনি একটি স্বনির্ভর বাংলা গড়ে তুলেছিলেন।