• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না: নুর

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩, ২০২২, ২২:১৮ অপরাহ্ণ
বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না: নুর

দখিনের সময় ডেস্ক:

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে ঐক্য গঠন করতে হবে। এই ঐক্যে বিএনপিকে সঙ্গে রাখতে পারি। কিন্তু তাদের হাতে ক্ষমতা ছাড়া যাবে না।

মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নুরুল হক নুর। ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক এই সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন।

নুরুল হক নুর বলেন, আমরা গত ৩৪ বছরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলকেই ক্ষমতায় দেখেছি। তাদের চরিত্র একই। এই দুই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। এ জন্য তৃতীয় কোনো শক্তিকে আমাদের ক্ষমতায় নিতে হবে। তিনি বলেন, বিএনপিও ১৯৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু তারা জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, দেশে সংবিধান থাকলে ভোলায় একটি দলের নেতাকর্মীদের সমাবেশে এভাবে গুলি করে হত্যা করতে পারত না।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হারুনুর রশিদ প্রমুখ।