• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ গবেষণা বলছে, করোনা মহামারিতে রোজা রাখা নিরাপদ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২, ২০২১, ১৩:৩১ অপরাহ্ণ
ব্রিটিশ গবেষণা বলছে, করোনা মহামারিতে রোজা রাখা নিরাপদ

দখিনের সময় ডেক্স:

ব্রিটেনে গত বছর রমযান মাসে রোজা রাখার ফলে মুসলমানদের মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ গতকাল বৃহস্পতিবার ওই জরিপের ফল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছর রমযানে রোজা রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মুসলিম ধর্মাবলম্বীরা রমযান মাসে সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার খাওয়া পান করা থেকে বিরত থাকে। এছাড়া সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকে।

জানা গেছে, প্রায় ৩০ লাখ মুসলিমের বসবাস ব্রিটনে। তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। করোনায় অন্য সম্প্রদায়ের মতো মুসলমানরাও আক্রান্ত হয়েছে।

তবে এই জরিপে দেখা গেছে, রমযান মাসে রোজা  রাখার সঙ্গে করোনায় মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বরং রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ সে দেশে পাওয়া যায়নি।