• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলছে কঠোর লকডাউন, মুভমেন্ট পাসে চলাচল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১, ১৩:৪২ অপরাহ্ণ
চলছে কঠোর লকডাউন, মুভমেন্ট পাসে চলাচল

দখিনের সময় ডেক্স ॥

সরকার করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে। আজ বুধবার এই কঠোর বিধিনিষধের প্রথমদিন। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে ভোর থেকেই সক্রিয় অবস্থানে পুলিশ। রাজধানী ঢাকার বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

রাজধানীর বিভিন্ন এলাকা দেখা গেছে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোও ফাঁকা। মানুষের চলাচল নেই বললেই চলে। এমনকি জরুরিসেবার গাড়ি ছাড়া তেমন যানবাচনও চোখে পড়েনি। পুলিশ সদস্যরা প্রত্যেকটি মোড়ে তৎপরতা চালাচ্ছেন ।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগের রাস্তাগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। মানুষের চলাচল নেই তেমন। এমনকি গাড়িও চোখে পড়েছে না তেমন একটা। তবে বাজারগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। কাঁচাবাজার, মাছ বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে ভিড় করছে মানুষ।

আজ বুধবার থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আগের লকডাউন ছিল ঢিলেঢালা এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়নি। তবে এবার শুরু থেকেই বলা হয়েছিল, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া মুভমেন্ট পাস নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য চলাচল করা যাবে।

অনেকের পাস বা কোনো অনুমতিপত্র না থাকায় ফেরত পাঠানো হচ্ছে। আবার অপ্রয়োজনীয় চলাচলের জন্য কিছু যানবাহনকে মামলা দেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, সায়েন্সল্যাব, ফার্মগেটসহ বিভিন্ন এলাকার মোড়গুলোতে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। প্রিন্ট কপি বা মোবাইলে মুভেমন্ট পাসে দেখিয়ে অনেককেই চলাচল করছেন। সড়কে কিছু ব্যক্তিগত যান, মোটরসাইকেল, রিকশা ও পণ্য পরিবহনের পিকআপ ও ট্র্যাক ছাড়া অন্য কোনো বাহনের দেখা মেলেনি। পয়লা বৈশাখের ছুটির দিন হিসেবেও মানুষের চলাচল কম।