• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপসর্গ ছাড়াই করোনায় অকেজো হচ্ছে ৭০ শতাংশ ফুসফুস

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১, ০৮:৩২ পূর্বাহ্ণ
উপসর্গ ছাড়াই করোনায় অকেজো হচ্ছে ৭০ শতাংশ ফুসফুস

বিশেষ প্রতিনিধি:

করোনা ভাইরাসের এখন আক্রান্ত হলেও অনেকেরই আগের মতো জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো কোনো লক্ষণই থাকছে না। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বদলে গেছে করোনা ভাইরাসের ধরন। কখনো সামান্য শরীর ব্যথা অনুবূত হয়। যা তেম কষ্টকর মনে হয় না। কিন্তু সর্বনাশ হয় ভিতরে! ফুসফুসের ৭০ ভাগ নষ্ট করে ফেলছে ভাইরাসটি।

ফুসফুসের চূড়ান্ত ক্ষতি হয়ে যাবার পর এক পর্যায়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে মানুষ। পরীক্ষা করলে ফল আসছে পজিটিভ। আর কয়েক দিনের মধ্যেই মারা যাচ্ছেন এসব রোগী। এভাবে মারা যাওয়া বেশিরভাগ রোগীই পঞ্চাশোর্ধ্ব বয়সী। নির্দিষ্ট কোনো উপসর্গ না থাকায় এ ভাইরাস চিহ্নিত করাটা বেশ সমস্যার হয়ে পড়েছে বলে বলে অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন, কর্মঠ মানুষজনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। কিন্তু যারা কর্মঠ নন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা দ্রুত আক্রান্ত হচ্ছেন। কারো মধ্যে শরীর ব্যথা, জ্বরসহ হালকা কোনো লক্ষণ দেখা দিলেই পরীক্ষা ও আইসোলেশনে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চলতি মাসে মারা যাওয়া রোগীদের অধিকাংশের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনটি ভয়াবহ। চলতি মাসে তারা অন্তত ৮ জন করোনা রোগী পেয়েছেন যাদের কোনো লক্ষণই ছিল না। হালকা শরীর ব্যথা ছাড়া জ্বরসহ অন্যান্য কোনো উপসর্গ ছিল না। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি থেকে এই ব্যক্তিরা সন্দেহবশত পরীক্ষা করার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। এর পর দ্রুতই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে ভর্তি হলে যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় তাদের ফুসফুস ৭০ ভাগ অকেজো। তখন চিকিৎসকদের আর করার কিছুই থাকে না।