• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২৩ মে, জানিয়েছেন শিক্ষা সচিব

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২১, ১৯:১৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২৩ মে, জানিয়েছেন শিক্ষা সচিব

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে খুলবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল)এক ভার্চুয়াল সংলাপে এ কথা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন।

শিক্ষা সচিব মো. মাহবুব হোসেনবলেন, দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল, তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজও দেওয়া হচ্ছে।

‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক সংলাপে মাহবুব হোসেন জানান, করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হবে- অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এর আগে, গত ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।