• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে হাসপাতালে আগুন লেগে ১২ করোনা রোগীর মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত মে ১, ২০২১, ০৮:০৬ পূর্বাহ্ণ
ভারতে হাসপাতালে আগুন লেগে ১২ করোনা রোগীর মৃত্যু

 

দখিনের সময় ডেক্স:

ভারতের ভারুচের ওয়েলফেয়ার হাসপাতালের নিচতলায় করোনাভাইরাস রোগীর ওয়ার্ডে আগুন লাগেশনিবার (১লা মে) রাত ১টার দিকে ।  এতে ১২ জন করোনা রোগীর মৃত্যু হয়।  ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ওয়ার্ডে চিকিৎসাধীন অন্তত ৫০ জন করোনা রোগীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। শুক্রবার ভারতে সর্বোচ্চ ৪ লাখের বেশি শনাক্ত হয়েছে। আর একদিনে মৃত্যু সাড়ে ৩ হাজারের বেশি। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট অব্যাহত রয়েছে। এদিকে, করোনাভাইরাসে লাগামছাড়া সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।