• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ার গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ
বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ার গ্রেপ্তার
দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ৩টার সময় মোহাম্মদপুরে তার এক নিকট আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্নীতি আর লুটপাট চালিয়ে দেশকে ফোকলা করে দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। আবারও ২০১৪ ও ২০১৮ এর মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর ভয়াবহ দুঃশাসন জারি রাখতে চায় অবৈধ শাসকগোষ্ঠী। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীকে গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় মজিবুর রহমান সারোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি অবিলম্বে মজিবুর রহমান সারোয়ারের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।
এর আগে রাত সাড়ে ১২টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানে তার বোনের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।