• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার হাফিজের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তার হাফিজের মৃত্যু

দখিনের সময় ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আবু আলা. মো. হাফিজুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি ময়মনসিংহে কর্মরত ছিলেন। এর আগে তিনি ছিলেন বরিশালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বাইলোজির মেধাবী ছাত্র হাফিজুর রহমান লেখালেখি ও সঙ্গীত চর্চা করতেন।

দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে হাফিজুর রহমানের বিশেষ সুনাম রয়েছে। ঢাকা মেট্টোর সহকারী পরিচালক থাকাকালে ইয়াবা বিরোধী একাধিক সফল অভিযানে নেতৃত্ব দিয়েছেন মো. হাফিজুর রহমান। বরিশালে তীব্র জনবল সংকট সত্ত্বেও তিনি মাদকের আগ্রাসন নিয়ন্তনে অনেকটাই সফল হয়েছেন।

হাফিজুর রহমানের ভগ্নিপতি ও ত্রিশালের সহকারী কমিশনার (ভুমি) মো. তারিকুল ইসলাম জানান,  হাফিজুর রহমান প্রায় ২০ দিন আগে করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। শরীরের অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২ জুলাই) তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখান থেকে শনিবার (৩ জুলাই) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়। মৃত আবু আলা. মো. হাফিজুর রহমান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার আব্দুল আজিজ ছেলে।