• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১, ১৮:১৫ অপরাহ্ণ
একদিনে বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দখিনের সময় ডেক্স:

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৪৭ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে । পাশাপাশি তিনজন রোগীর মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ২২১ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমনের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমনের হার বেশি। এই অবস্থায় শুধু করোনার টিকা গ্রহন করলেই চলবে না স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১০৭ জন। এরপর ঝালকাঠিতে ৩৭, পিরোজপুরে ৩৬, ভোলায় ৩৯, পটুয়াখালীতে ২৩ ও বরগুনায় ১৪ জন রয়েছেন। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। এরমধ্যে সর্বে্চ্চা বরিশালে ৫ হাজার ৫৪৭, এরপর পটুয়াখালীতে ১ হাজার ৮৭৯ জন, পিরোজপুরে ১ হাজার ৩৪৯, ভোলা ১ হাজার ২৮৫ জন, বরগুনা ১ হাজার ১০৯ জন এবং ঝালকাঠিতে ৯৭৯ জন।

এই ২৪ ঘন্টায় মাত্র ৩৫ জন রোগী বরিশাল বিভাগে করোনা সংক্রমন থেকে সুস্থতা লাভ করেছেন। যা নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৪৭ জন। অর্থাৎ আক্রান্ত শনাক্তের মধ্যে ১ হাজার ৩৬১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিছু রোগী হাসপাতালে, অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন।