• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সি আর সি’ ববি শাখার ঈদ বস্ত্র বিতরণ

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২১, ২০:৫০ অপরাহ্ণ
‘সি আর সি’ ববি শাখার ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

ঈদুল ফিতর মানেই অনন্দ, নতুন পোশাক পরে ঘোরাফেরা করা এবং মজাদার খাবার খাওয়া। শিশু মনে তো ঈদ নিয়ে নানান ভাবনা। কিন্তু সমাজের একটা শ্রেণির শিশুদের জন্য ঈদের নতুন পোশাকটা অনেকটা অমূল্য । পথেই অভিভাবকহীন বেড়ে ওঠা সুবিধাবঞ্চিত শিশু এবং অনেকের অভিভাবক থাকলেও আর্থিক টানাপোড়নে নতুন পোশাক কেনাটা আর হয়ে ওঠে না।

এসকল কোমলমতি শিশুদের সাথে ঈদের আনন্দ খানিকটা ভাগাভাগি করে নিতে ৩৫ জন শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সি আর সি) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

শনিবার(০৮ মে) বিকাল ৪ টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এবং শহরের বিভিন্ন স্থান ঘুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব শিশুদের খুজে তাদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে তারা।

কাম ফর রোড চাইল্ড (সি আর সি) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, “বিগত বছরের ন্যায় এবছরও আমারা শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছি।এই সামন্য উপহার পেয়ে ওদের মুখে যে হাসি ফুটে ওঠে সেটাই আমাদের অসামান্য আনন্দ দেয়।আমাদেরকে নতুন উদ্যমে কাজ করার উৎসাহ যোগায় । এই ঈদ বস্ত্র বিতরণে অনেক মহান হৃদয়ের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের মতন সমাজের সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে ওদেরকে আমরা একটা সুন্দর জীবন উপহার দিতে পারি।”