• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ শুক্রবার, সম্ভাবনা প্রবল

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ
ঈদ শুক্রবার, সম্ভাবনা প্রবল

দখিনের সনময় ডেক্স:

দেশে পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা নিয়ে আজ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সে হিসেবে আগামী শুক্রবার(১৪মে) দেশে ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

গালফ নিউজ, খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পায়নি। ফলে সেখানে এবার রোজা ৩০টি পূর্ণ হবে। বৃহস্পতিবার(১৩মে) পালিত হবে ঈদুল ফিতর।

এদিকে বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা নির্ধারণে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর​—​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।