• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০, ২২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে: প্রধানমন্ত্রী

দখিনের সময ডেক্স:

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সব ধর্মের মানুষ এ দেশের মাটিতে সমান অধিকার নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(১৬ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে সব ধর্মের মানুষ এক হয়ে মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, তাই অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সরকার প্রধান আরও বলেন, ‘জাতির পিতার আদর্শকে মানুষের কাছে নিয়ে যেতে হবে।’ এছাড়া দেশে যেকোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা মহামারির মধ্যেও দেশে অর্থনৈতিক গতি অব্যাহত আছে বলেও উল্লেখ করে তিনি। ইউনেস্কো পুরস্কার বাঙালি জাতির জন্য বড় উপহার বলে মনে করেন শেখ হাসিনা।

২০২১ সালের মধ্যে দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে দেশের ৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।’