• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁটি মাছের বরশিতে ৩২ কেজির বিশাল পাঙ্গাস!

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২১, ১৩:৪০ অপরাহ্ণ
পুঁটি মাছের বরশিতে ৩২ কেজির বিশাল পাঙ্গাস!

দখিনের সময় ডেক্স:

বরিশাল অঞ্চলের গ্রামে প্রবাদ আছে, ‘পুইট্টা বরশিতে ভোল মাছ্’। এমনই এক ঘটনা ঘটেছে বরগুণায়। তবে ভোল নয়, বিশাল আকারের পাঙ্গাস ধরা পড়েছে পুটি মাছেরবর্শিতে। মাছটির ওজন ৩২ কেজি। সোমবার(২২ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের কবির নামে এক জেলের বরশিতে এ মাছটি ধরা পড়ে। বলেশ্বর নদীর এ মাছটি বিক্রি হয়েছে ১ হাজার টাকা কেজি দরে।

কবির মিয়া নামে এক ব্যক্তি বলেশ্বর নদীতে বরশি দিয়ে নিয়মিত মাছ ধরেন। গতকাল রোববার রাত তিনি ৪টার দিকে নৌকা ট্রলারযোগে ছোটছোট টেংরা মাছ ধরার জন্য পুঁটি মাছ ধরার জন্য ব্যবহৃত কোয়ার্টার ইঞ্চি সাইজের ১৬ নম্বর বরশি নদীতে ফেলে বাড়িতে চলে আসেন। পরে ভোর ৬টার দিকে বরশি ওঠাতে গিয়ে দেখেন এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়েছে। এটি ছাড়াও আরও অনেকগুলো ৫-৭ কেজি ওজনের পাঙ্গাস ধরা পড়েছে তার বর্শিতে।