• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ভারতফেরত শিক্ষকের বাড়ি লকডাউন

দখিনের সময়
প্রকাশিত মে ১, ২০২১, ১৮:২৪ অপরাহ্ণ
ভোলায় ভারতফেরত শিক্ষকের বাড়ি লকডাউন

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে বজলুর রহমান নামে ভারতফেরত এক শিক্ষকের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লকডাউন করা হয়। বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বজলুর রহমান গত ১৩ এপ্রিল চিকিৎসার জন্য ভারত যান। ভারত থেকে চিকিৎসা শেষে শুক্রবার (৩০ এপ্রিল) তিনি লালমোহন ফিরে আসেন। খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম লাল পতাকা টানিয়ে ১৪ দিনের জন্য বজলুর রহমানের বাড়ি লকডাউন ঘোষণা করেন।