• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩৩ বাবুই পাখিকে পুড়িয়ে মারা হলো ধান খাওয়ার দায়ে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ১৬:২২ অপরাহ্ণ
৩৩ বাবুই পাখিকে পুড়িয়ে মারা হলো ধান খাওয়ার দায়ে

ছবি - সংগ্রহীত

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

বাবুই পাখিরা খেয়ে ফেলছে ক্ষেতের ধান। সেই লোকসানের ক্ষোভে ৩৩টি বাবুই পাখির ছানা কে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন । অমানবিক এই ঘটনাটি ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে।এই অমানবিক কাজটি করেছেন ক্ষেতের মালিক জালাল সিকদার। তিনি এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তালগাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন দিয়ে পুড়িয়ে মারেন ।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যা, এ নিষ্ঠুর ও ঘৃণ্য কাজ কোন মানুষ করতে পারে, তা ভাবতেই অবাক লাগে। পাখি গুলোর অপরাধ, তারা নাকি খেতের ধান খেয়ে ফেলে!

এলাকার পাখিপ্রেমীরা বলেন, বন বিভাগ ঝালকাঠিকে ইতোমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে। শনিবার (১০ এপ্রিল) লিখিতভাবে অভিযোগ আকারে জানানো হবে। তবে এ ঘটনায় কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।

পাখির বাসায় আগুন দেওয়ায় অভিযুক্ত জালাল সিকদারের কাছে এই ব্যাপার এ জানতে চাইলে, তিনি ঘটনা স্বীকার করেন। তিনি বলেন পাখি গুলো প্রতিদিন আমার ক্ষেতের ধান খেয়ে ফেলে। এ জন্য আমার অনেক লোকসানের হয়েছে। তাই এ রাগ এবং ক্ষোভে এই কাজ করি।

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বণ্য প্রাণী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবু আজ আমি ঘটনাস্থলে যাব।